ম্যান-ম্যাসিন-ম্যাটার

ম্যান-ম্যাসিন-ম্যাটার

সবাই চলে গেছে
জেগে আছে এই ডি এন ডি ব্রিজ
যমুনা নিস্তব্ধ শুয়ে আছে

জীবন রেখা বলে যা দেখছি
দিন
দিন
প্রতিদিন যত দূর দূর এই ছুট
ছুট ছুট
নদীর পাড় ঘেসে এই এইট লেন
সাই সাই
রাস্তা বলছে এখানে কোন ঠাঁই নেই
এখানে এম বলে কিছু নেই

ওহে  ট্যাক্সি !  থামো, এই দিকে লোরাইড বাস
ওদিকে ওলা উবের
এবড়ো থেবড়ো জিগজ্যাগ 
পায়দল পথচারী
যমুনার ঘরে ফেরা নেই
যমুনার জলের কোন ঘরে ফেরা নেই
এম মানে 
জীবনের কোন এইম নেই

সব চলে গয়ে
ডি এন ডি ব্রিজ জাগরাহা হে
যমুনা খামোশ শো রাহা হে

জীবন রেখা কো জিস তরাহ দেখা
দিন
দিন
প্রতিদিন যিতনা দূর দূর এই দৌড়
দৌড় দৌড়
নদীকা তট বরাবর এইট লেন
সাই সাই
রাস্তা বোল রাহা হে ইহা কোই ঠিকানা নেহী হে

ঐ ট্যাক্সি , রুকো , 
ইধার হে লো রাইড বাস
উধার ওলা উবের
টেড়া মেড়া জিগজ্যাগ রাহী
যমুনা কো ঘর নেহী জানা
যমুনাকা জল কো কাহি নাহি জানা হে
এম ইয়ানিকি
জীন্দেগীকা কোই এম নেহী হে ।



এম বনাম ডব্লিউ
এই খানে কোন  নেশা নেই
কোন ঘুম আর জেগে থাকার সংগ্রাম
এই খানে হেঁটে যাওয়া যায় তবে
কোন ট্র্যাক নেই
কেনা বেচা ফুটপাত, হকার
দ্রব্য সামগ্রীর কোন এম থাকে না বলে
সামগ্রিকতা থেকে অনেক অনেক
দূর
দূর দূর নিলীমায়
এই রিয়েল স্টেট
আটকে যতই উলটে দাও সে আট
রাস্তা তো রাস্তাই
দুই কে দুই দিয়ে গুন
দুই কে দুই দিয়ে যোগ

আয়নাকে আয়না
এই দিকে নয়ডা যতই দিল্লি

কবিতার বিষয় আশয় থেকে এম অনেক দূর
এই বিষয় সম্পত্তিতে কোন দাম নেই
ঘর বাড়ি দামী নয় আমার
আমার কোন এম নেই

এম বনাম ডব্লিউ
ইহা পর কোই এম নেহী হে
পর থোড়া দূর প্যয়দল চল সাক তে হে
পর কোই রাস্তা নেহি হে
কোর সামগ্রীকা কোন এম নেহি হোতা
সম্পূর্নতা সে সচ্চাই বহুত বহুত
দূর
দূর দূর গগনমে
আট কো উলটা লটকাও আট
রাস্তা তো আখের রাস্তা
দো কো দো সে গুনা
দো কো দো সে যোগ

বাম কো বাম
দাহিনা কো দাহিনা
আয়না কো আয়না
ইধার নয়ডা ইধার দিল্লি

এহ কবিতা বিষয় সে , বস্তু সে এম বহোত দূর
এহ বিষয় জায়দাদ মে কোই এম নেহি হে
মেরা ঘর আচ্ছা নেহি হে
মেরা কোই ভি এম নেহী হে


যা দূরে  চলে যায় অথচ দুরান্ত নয়
এক বাঁক খেয়ে ফিরে আসে
সীমানা বিস্তৃত হলে
বিছানা উলটে এলে
চাদরে উলটে এলে
এই ইন্দ্রপ্রস্থ

এই কাল, একটাই সমতল
এই দিল্লি একটাই রিং রোড

আমাকে সময় বলেছে
আমাকে আপেক্ষিকবাদ বলেছে
আমি এই কালিন্দীকুঞ্জে বসে থাকতে,
বটের পাতার শুয়ে থাকতে
একাকী
আকাশ আমার নগ্ন গায়ে শুয়ে থাকে 
এই দূর দূরান্ত নিয়ে আকাশ বেঁকে গেলে

যমুনার ব্যাপ্তির কাছে বিপন্নতা নিয়ে আসি
এই অবস্থান আর অস্তিত্বের কোন নশ্বরতা নেই
ঢেউগুলি ভেঙ্গে যায়
পাখিগুলি উড়ে যায়
এর কোন এম নেই

যো কুছ দূর চলা যাতা হে পর সনকী নেহী
বুমেরাং বনকে লট আতা হে
ওর পরিসীমা ফ্যাল জানে সে
বিস্তার উলট যাতা হে
চাদর উলটকে খিলকে আতা হে
আজকা ইন্দ্রপ্রস্থ

এক সমতল
এক রিং রোড

সময় বোলতা হে
রিলেটিভিটই বোলতা হে
ম্যায় ইস কালিন্দিকুঞ্জমে ব্যাইঠা হু
পিপল কা পাত্তে মে লেটা রহতা হু
আকেলা
আকাশ কে সাথ মেরা বাতচিত
দূর দূর দূরীকে সাথে আকাশ ঝুক জানে সে
এক অখন্ড মন্ডল ওর উসকা বিশাল বিস্তার
এক জোখিমকে লেকে যমুনাকে পাস আতাহু
লেহের টুট জাতা হে
পকশী উড় যাতা হে
ইসকা কোই মৃত্যুদর নেহী
ইসকা কোই এম নেহী হে


যদি কোন ফিরে আসা থাকে
এক্সপ্রেস হাইওয়ে থেকে মহামায়া ফ্লাইওভার
আরাবল্লী থেকে
মুঘলগার্ডেন

সারে কে সারে

যে যায় সে যায়, দূর থেকে দূরে
একে অপরের থেকে দূরে
মা, পা, ধানি
যে কোন ধারনা নিয়ে গোল গোল বৃত্ত
এর মধ্যে কোন আর্ট নেই
এর মধ্যে কোন আট নেই
যার মধ্যে কোন এম নেই

অগর কিসিকো লটকে আনা হোতা
এক্সপরেস হাইওয়ে সে
আরবল্লী পাহাড় সে
মুঘল গার্ডেন কা অন্দর সে

সব কে সব

যো যাতা হে, চলা যাতা হে,  দূর সে দূর
এক দুসরে কে দূর
মা, পা
যো সমঝ লেকে মন্ডল কা চলনা ফিরনা
ইস কা ভিতর কোই কলা নেহি হে
কোই আংরেজী আট নেহি হে
জিস কা অন্দর কোই এম নেহি হে


গুমরে গুমরে
দলে দলে
বসন্তের নতুন পল্লবে বৈশাখ হয়ে ফিরে আসে
হারমোনিয়াম থেকে প্রত্যেকটি রিড
এক একটা এম নিয়ে আসে
এম মানে একটা ম্যাসিন
এম মানে একটা মানুষ
পদব্রজে তালে তালে হেঁটে আসা
তরঙ্গের শেষে কোন অন্তমিল নেই
হা করে দাঁড়িয়ে থাকা ইন্ডিয়া গেট
যার কোন মিছিল নেই
যে কোন ধর্না নিয়ে
তার কোন এম নেই

গুঞ্জ গুঞ্জ কে
দল কে দল
বসন্ত কা নয়া পাত্তোমে বৈশাখ ফির সে আতা হে
হারমোনিয়াম এক হর রিড
এক এক এম লে কর আতা হে
এম মতলম মাশিন
এম মতলব মানব
প্যায়দল তাল সে তাল মিলাকর
ইস শহর কা কোই তুকান্তবালা নেহী হে
উলঝাহুয়া ইন্ডিয়া গেট
জিসকা কোই জুলুস নেহি হে
যন্তরমন্তর কা প্রদর্শনকো লেকে
কোই সরদর্দ নেহী হে

যে কোন দল তাই মুক্ত
যে কোন দল তাই ফিরে আসে অক্ষরে
শূন্য একটি প্রস্তুতকাল
হ্যাং পার্লামেন্ট
পায়ে পায়ে সিঁড়ি ভাঙ্গা এই ভালো
এই ফাইন 
যার আসা আছে,
তার যাওয়া আছে
ঘুরে ফিরে মিলিয়ে যাওয়া শূন্যতায়
দশমিকে আটকে যেসব সংখ্যা
এক্সটেন্ডেড টু দা লিমিট
বৃত্তের খন্ডতায় কোন চরৈবেতী নেই
এই ফিরে আসায় কোন এম নেই

ইসলিয়ে কোই ভি দল আজাদ
কোই ভি দল লট আতা হে শূন্য মে
এসকেলেটর পে চড়তে হুয়া সিড়িয়া
জিসকা আনা হে
উসকা জানা হে
ঘুল মিলকে জানা শিফর মে
দশমিক মে জো জো অংক
এক্সটেন্ডেড টু দা লিমিট
বৃত্ত কা টুকড়ে মে কোই সফর নেহি হে


ম্যাসিন থেকে ক্রমাগত এই এক আওয়াজ
যে কোন স্বর,
ঘরঘর একটানা কারখানার আওয়াজ
নিউ ওখলার আন্ডারপাস
আর তার এই ফিরে আসা
আর শব্দের প্রতিধবনি
ডপলারের তরঙ্গ নিয়ে ফরিদাবাদ
দূর দূর
ফিরসে সেই দূর
ব্যথা ব্যথা সেই পুরানো উপশম
শীত ফিরে আসে দিল্লি শহরে
ব্যথার জায়গায় জোহরাজবী নেই
এইখানে কোন এম বসতে পারে না

মাশিন সে লাগাতার একই হি আওয়াজ
কোই ভি ধবনি
নিউ ওখলা আন্ডারপাস সে
উসকা ওয়াপস আনা
এই মাধ্যম আর গুঞ্জতি হুই প্রতিশব্দ
ডপলার কা তরংগ লেকে ফরিদাবাদ সফর
দূর দূর
ফির সে দূর
দর্দ দর্দ সেই পুরানা মিঠা
সর্দী লটকে আতা হে দিল্লি শহরমে
দর্দকে জগাহ কোই এম নেহি লে সকতা হে

লাল মাটি মেহরোলীর কাছে এসে
মাটির আরো করীব
যে কোন পদধ্বনি
হেঁটে নিতে চায় কয়েক পাতা ইতিহাস
বুঝে নিতে চায় একটা কুতুব মিনার
ঈষৎ এই উচ্চতা
হাওয়ার মোরগের পতন
তার পড়ে যাওয়া থেকে
অতীব সুক্ষ এই সম্পর্কের পিছলে যাওয়া থেকে
অচানক যেন সম্বিত ফিরে আসে
উই লাভ ইউ ম্যান
পাশাপাশি - উপর নীচ
পাত্থর কে সনম এই


অলি 
গলি
পথ 
ঘুরে দিনের শেষে 
এম ফিরে আসে যার কোন এম নেই

লাল মাট্টিকা মেহরোলী মে আকে
মিট্টীকে অর থোড়া নজদীক
কোই ভি কদম
চলকে আনা চাহতা হে ইতিহাস কে পান্না
সমঝনা চাহতা হে কুতুব মিনার
ইস্কা উচাই সে
হাওয়া মুর্গাকা পতন
ইস্কা গির জানে সে
নাজুক রিস্তে কা তোড় জানে কা ডর
অচানক এক খুলাসা হোতা হে
হামে তুমসে প্যার হে
এম ঘর লটকে আতে হে
রাত সে পেহলে, সাম হোনে সে প্যাহলে


ম্যান-ম্যাসিন-ম্যাটার

সবাই বাড়ি  চলে গেছে
জেগে আছে এই ডি এন ডি ব্রিজ
রাতের উপরে  বিছানা পেতে 
যমুনা নিস্তব্ধ শুয়ে আছে...

জীবন রেখা বলে যা দেখছি
দিন, দিন
প্রতিদিন যত দূর দূর এই ছুট
ছুট ছুট
নদীর পাড় ঘেঁসে এই এইট লেন 
সাই সাই
রাস্তা বলছে এখানে কোন ঠাঁই নেই
এখানে এম বলে কিছু নেই

ওহে  ট্যাক্সি !  থামো, 
এই যে  এই দিকে লোরাইড বাস
ওদিকে ওলা উবের
এবড়ো থেবড়ো জিগজ্যাগ 
চলে  গেলো পায়দল পথচারী
যমুনার ঘরে ফেরা নেই
যমুনার কোন বাড়ি নেই
এম মানে 
জীবনের কোন এইম নেই । 


এম বনাম ডব্লিউ
এই খানে কোন এম নেই
কোন ঘুম আর জেগে থাকার সংগ্রাম
এই খানে হেঁটে যাওয়া যায় তবে
কোন ট্র্যাক নেই
কেনা বেচা ফুটপাত, হকার
দ্রব্য সামগ্রীর কোন এম থাকে না বলে
সামগ্রিকতা থেকে অনেক অনেক
দূর
দূর দূর নীলিমায়
এই রিয়েল স্টেট
আটকে যতই উলটে দাও সে আট
রাস্তা যতই উলটে দাও সে রাস্তাই 
দুই কে দুই দিয়ে গুন
দুই কে দুই দিয়ে যোগ
আয়নাকে আয়নায় 

এই দিকে অনেক উচ্চে তোলা নয়ডা 
কবিতার বিষয় আশয় এম থেকে অনেক দূর  
ঘর বাড়ি দামী নয় আমার
আমার নিজস্ব  কোন এম নেই । 

যা কিছু  দূরে  চলে যায় 
অথচ দূরান্ত নয়
এক গোতা বাঁক খেয়ে ফিরে আসে
সীমানা বিস্তৃত হলে
বিছানা চাদরে উলটে দিয়ে 
এই ইন্দ্রপ্রস্থ বরাবর 
যদি আর একখানি সমান্তরাল টানি ; 

এই কাল, কবিতার  একটাই সমতল
এইতো দিল্লি , 
একটাই রিং রোড
আমাকে সম্রাট জাহাঙ্গীর বলেছে
আমাকে আপেক্ষিকবাদ বলেছে
আমি এই কালিন্দীকুঞ্জকে কতো ভালোবাসি 
বটের পাতার শুয়ে থাকবো আমি 
আমার নগ্ন গায়ে একপায়ে দাঁড়ানো পাখি 
তার কোন এম আছে কি ?  

দিল্লির ঢেউ নিয়ে যমুনার বিপন্নতা আমি বুঝি  
এই অবস্থান আর জলসহ অস্তিত্ব নিয়ে  
কোথাও কোন নশ্বরতা নেই

হুমায়ূন টম্ব সাক্ষী 
ঢেউগুলি ভেঙ্গে যায়,
পাখিগুলি উড়ে যায়
উড়ে যাওয়া পাখিদের কোন এম নেই । 

যদি কোন ফিরে আসা থাকে
এক্সপ্রেস হাইওয়ে থেকে মহামায়া ফ্লাইওভার
আরাবল্লী রিজ  থেকে ফুলফলময় 
মুঘলগার্ডেন

সারে কে সারে
আচ্ছে সে আচ্ছে 
যাঁহা সে যাঁহা 

লাল মাটি মেহরোলীর কাছে এসে
খুশবুদার মাটির আরো করীব...
যে কোন পদধ্বনি
হেঁটে নিতে চায় কয়েক পাতা ইতিহাস
বুঝে নিতে চায় একটা কুতুব মিনার
হা করে দাঁড়িয়ে থাকা ইন্ডিয়া গেট

যে যায় সে যায়, 
দূর থেকে দূরে
একে অপরের থেকে দূরে
মা, পা, ধানি, সা 
যে কোন ধারনা নিয়ে এ যাঁহার সমস্তই এক   
গোল গোল বৃত্ত
এর  মধ্যে কোন নিশ্চিতভাবে এম নেই । 

একদিন 
গুমরে গুমরে দলে দলে
বৈশাখের নতুন পল্লবে দিল্লি ফিরে আসে
হারমোনিয়ামএর  প্রত্যেকটি রিড
এক একটা এম নিয়ে আসে । 

এম মানে একটা ম্যাসিন
এম মানে একটা ম্যান 
পদব্রজে হেঁটে আসা
মিছিলের শেষে কোন অন্ত্যমিল ছাড়া  । 

যে কোন দল তাই মুক্ত
যে কোন দল তাই ফিরে আসে অক্ষরে
শূন্য একটি প্রস্তুতকাল মাত্র
হ্যাং পার্লামেন্ট । 
পায়ে পায়ে সিঁড়ি ভাঙ্গা এই ভালো
এই বেশ চলে যায় দিন 
বিষয় বস্তু নিয়ে হাহুতাস বহোত তো হলো 
ঘুরে ফিরে মিলিয়ে যাওয়া গেলো শূন্যতায়
দশমিকে আটকে গেলো  যে সব সংখ্যা   
এক্সটেন্ডেড টু দা লিমিট
বৃত্তের খন্ডতায় একটি চরৈবেতি
একটি ম্যাটার ব্যতিরেকে তো তারা  
আর কিছু নয় । 
 
তার বারবার এই  ঘর থেকে দূর  
বাড়ি ফিরে যাওয়া 
কোন এম হতে পারে না । 


Comments

Popular Posts